এস এম আলম, ১৬ ফেব্রুয়ারি: সারাদেশের সাথে একযোগে পাবনা জেলায় চলছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। মঙ্গলবার জেলায় করোনা ভ্যাকসিন গ্রহন করেছেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। এই পর্যন্ত পাবনা জেলায় মোট করোনা ভ্যাকসিন গ্রহনকারীর সংখ্যা ১১০৬৭ ( এগার হাজার সাতষট্টি জন)। প্রথম পর্যায়ে জেলা সদরে জেনারেল হাসপাতালে ৩ টি বুথে এবং ৯ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি করে বুথে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে।



