Homeআন্তর্জাতিককাপড়ে ৩ দিন পর্যন্ত বাঁচতে পারে করোনাভাইরাস

কাপড়ে ৩ দিন পর্যন্ত বাঁচতে পারে করোনাভাইরাস

কোভিড-১৯ রোগের জন্য দায়ী করোনাভাইরাসের স্ট্রেইনগুলো সচরাচর ব্যবহৃত কাপড়ের ওপর তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির গবেষকরা পলিস্টার, পলিকটন ও ১০০% কটনের কাপড়ের ওপর গবেষণা চালান। খবর- বিবিসিসাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, পলিস্টার কাপড়ের ওপর সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকতে পারে করোনাভাইরাস।

এ গবেষণায় নেতৃত্ব দেন অণুজীববীদ ড. কেটি লাইর্ড। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের ইউনিফর্ম থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে।গবেষণায় দেখা গেছে, ভাইরাসের ড্রপলেটগুলো এ ধরনের কাপড়ের গায়ে লেগে থাকে। এই তিন ধরনের কাপড়ের ওপর পর্যবেক্ষণে দেখা যায়, ৭২ ঘণ্টা পরেও পলিস্টার কাপড়ের ওপরে বেঁচে থাকে করোনাভাইরাস। এমনকি সংক্রমণও ছড়াতে পারে।

এদিকে, ১০০% কটনের ওপর ২৪ ঘণ্টা ও পলিকটনের ওপর ৬ ঘণ্টা বেঁচে থাকে করোনাভাইরাস।তাই চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিদের হাসপাতালে ব্যবহৃত ইউনিফর্ম বাড়িতে নিয়ে না যাওয়াই ভালো বলে মনে করেন গবেষকরা।আর ৬৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানির সঙ্গে ডিটারজেন্ট ব্যবহার করে কাপড় পরিষ্কার করলে করোনাভাইরাস পুরোপুরি ধ্বংস হয় বলেও জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments