এস এম আলম, ২৫ ফেব্রুয়ারিঃ পাবনা পৌরসভার নব নির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন তিনবারের নির্বাচিত সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু। সকালে পৌর সভা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার সচিব মো: সাইদুল ইসলাম, নবাগত কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশা, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সহকারী প্রকৌশলী জিয়াউল ইসলাম পলাশ, কর্মচারী সংসদের সভাপতি আব্দুল লতিফ, সাধারন সম্পাদক মতিউর রহমান সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। পরে বিদায়ী পৌর মেয়র কামরুল হাসান মিন্টু নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধানের কাছে পৌরসভার চাবিসহ লিখিতভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুল আলম বিশ্বাস।
পাবনা পৌরসভার নব নির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন তিনবারের নির্বাচিত পৌর মেয়র কামরুল হাসান মিন্টু
RELATED ARTICLES
