Homeআন্তর্জাতিকভারতে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল ৩১ মার্চ

ভারতে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল ৩১ মার্চ

আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে ভারত। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশটিতে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো বিমান ও বিশেষভাবে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) শুক্রবার এই ঘোষণা দিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।ডিজিসিএ জানায়, মহামারি করোনার প্রকোপ শুরুর পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তবে করোনার প্রকোপ কমতে শুরু করলে কেন্দ্রীয় সরকার দেশটির অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করে। গত বছর অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক করলেও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখে।

শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ডিজিসিএ জানায়, যথাযথ কর্তৃপক্ষ আগামী ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। তবে কার্গো বিমান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষভাবে অনুমোদনপ্রাপ্ত বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে নির্ধারিত কিছু রুটে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত আগে থেকে নির্ধারিত বিমান চলাচল করবে।এর আগে গত বছরের ডিসেম্বর কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। ইউরোপের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন দেখা দেয়ায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে পরে তা প্রত্যাহার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments