Homeখেলাধুলাসেভেন রিংস সিমেন্টের শুভেচ্ছাদূত হলেন তামিম ইকবাল

সেভেন রিংস সিমেন্টের শুভেচ্ছাদূত হলেন তামিম ইকবাল

তিনি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। দেশের অন্যতম শীর্ষ তারকাও। খুব স্বাভাবিকভাবেই তার তারকামূল্য অনেক বেশি। তাই তো দেশীয় পণ্যে তামিম ইকবাল হলেন ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবার দেশের অন্যতম শীর্ষ সিমেন্ট ব্র্যান্ড, ‘সেভেন রিংস সিমেন্টে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।

সেভেন রিংস সিমেন্টের কর্পোরেট অফিসে অনুষ্ঠানে কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর তাহমিনা আহমেদ। সেভেন রিংস সিমেন্টের ডিরেক্টর এন্ড সিইও শেখ রায়হান আহমেদ, ডিরেক্টর সাইফ রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এন্ড কোম্পানি সেক্রেটারি মো. কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, চিফ মার্কেটিং অফিসার গৌতম চ্যাটার্জী, হেড অব এম.এস.ডি মোঃ হারুন-উর-রশিদ, ডিজিএম ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস্ আতিক আকবর, সেভেন রিংস্ সিমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট হেডসহ অন্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

হংকং ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান শুন শিং গ্রুপের স্বনামধন্য সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্ট তিন দশক ধরে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সিমেন্ট উৎপাদন ও সরবরাহ করে আসছে।বর্তমানে সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ডে অবস্থান করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিউজিল্যান্ড যাওয়ার আগে সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষরের পর তামিম বলেন, ‘সেভেন রিংস্ সিমেন্টের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। সেভেন রিংস্ সিমেন্টই একমাত্র সিমেন্ট কোম্পানি যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। আমি আরো গর্বিত এটা জেনে যে, বাংলাদেশের বাইরেও সিমেন্ট রপ্তানি করছে সেভেন রিংস্ সিমেন্ট। যে লক্ষ্য নিয়ে সেভেন রিংস্ সিমেন্ট এগিয়ে যাচ্ছে, আমি আশা করি খুব শিগগিরই সেভেন রিংস্ সিমেন্ট বাংলাদেশের মার্কেট লিডার হবে।’

সেভেন রিংস্ সিমেন্টের ডিরেক্টর তাহমিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments