Homeখেলাধুলাতিন কোচ একসঙ্গে নিয়োগ দিল ইংল্যান্ড

তিন কোচ একসঙ্গে নিয়োগ দিল ইংল্যান্ড

দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিককে পূর্ণকালীন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস কিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর।ইংল্যান্ডের পক্ষে ৭৬ টেস্ট খেলা ট্রেসকোথিক ২০০৫ সালের অ্যাশেজজয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের দায়িত্ব নিতে সমারসেটের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এদিকে নিউজিল্যান্ডের সাবেক অফস্পিনার জিতান প্যাটেলকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। যুবদলের হেড কোচ জন লুইসের পদোন্নতি হয়েছে। তিনি পেয়েছেন জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব।

সাবেক ইয়র্কশায়ার অফস্পিনার এবং গ্লুচেস্টারশায়ার হেড কোচ রিচার্ড ডসন ইংল্যান্ডের যুব দলের হেড কোচ হিসেবে লুইসের স্থলাভিষিক্ত হবেন।২০১৯ সালে মার্ক রামপ্রকাশ দায়িত্ব ছাড়ার পর থেকেই ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের পদটি খালি পড়ে আছে। স্বল্পমেয়াদে ট্রেসকোথিক, জ্যাক ক্যালিস, জোনাথাট ট্রটরা দায়িত্ব পালন করলেও এতদিন পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়নি ইসিবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments