Homeখেলাধুলামাঠে ফিরছেন ধোনি

মাঠে ফিরছেন ধোনি

করোনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ঘরোয়া ক্রিকেটকে এখনও ছাড়েননি। আইপিএল নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। কিন্তু ধোনির অধীনে গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে। বিদায় নিয়েছে শেষ চারে ওঠার আগেই। ব্যক্তিগতভাবে ধোনির পারফম্যান্সও ছিল হতাশাজনক।

তবে গত বছরের মতো এবারও আইপিএলের প্রথম দল হিসেবে সবার আগে প্রস্তুতি শুরু করতে চলেছে চেন্নাই সুপার কিংস। তার আগেই, ১১ মার্চ থেকে চেন্নাইতে অনুশীলন শুরু করতে যাচ্ছেন ধোনিসহ প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার।
আইপিএলে মাঠে গড়ানোর আগে ঝাড়খণ্ডের জাগ্রত দেওরি মন্দিরে পুজা দেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। গত শুক্রবার বন্ধুদের নিয়ে মন্দিরে পুজা দিয়ে আসেন সাবেক ভারত অধিনায়ক।

পুজা দেয়া শেষ, এবার ধোনির মাঠে ফেরার পালা। সামনেই আইপিএল। যে কারণে, খুব সিরিয়াস তিনি। অন্যদিকে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ককে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

যদিও ভারতীয় বোর্ড, বিসিসিআই’র পক্ষ থেকে এখনও ১৪তম আইপিএলের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে আইপিএলের এবারের আসর শুরু হবে এপ্রিলে। যদিও বোর্ডের সূচি ঘোষণার আগেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ধোনির ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।

ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন এমন ক্রিকেটারদের শুরুতে পচ্ছে না চেন্নাই। তাদের বাদ দিয়েই শুরু হবে ধোনিদের অনুশীলন পর্ব। ধোনি ছাড়াও এই অনুশীলনে থাকতে পারেন সুরেশ রায়নাও। গতবছর একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ধোনি এবং রায়না।

চেন্নাইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘একে একে সব ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেবেন। অনুশীলনের প্রথমদিন থেকেই অধিনায়ক ধোনিকে পাওয়া যাবে। কঠোর জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে অনুশীলন চলবে। সবার করোনা পরীক্ষাও করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments