Homeজাতীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে পাবনার কাশিনাথপুর মহিলা কলেজ ক্যাম্পাসকে সবজী...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে পাবনার কাশিনাথপুর মহিলা কলেজ ক্যাম্পাসকে সবজী বাগানে পরিনত করেছেন কলেজ কর্তৃপক্ষ

এস এম আলম, পাবনা প্রতিনিধি: ’দেশের এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা’ -প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আহবানে সারা দিয়ে পাবনার কাশিনাথপুর মহিলা কলেজ ক্যাম্পাসকে সবজি বাগানে পরিনত করেছেন কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাসের মাঠেই পরিত্যাক্ত জমিতে আবাদ হয়েছে টমেটো, সীম, স্কোয়াশ, লাউ, পুঁই, কলমী শাকসহ বিভিন্ন ধরনের সবজি। এ কাজে সহায়তা করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজ প্ররিচালনা কমিটির সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.আমিন উদ্দিন মৃধা জানান, কলেজের পতিত জমি ফেলে না রেখে যদি চাষাবাদের আওতায় আনা যায় তবে এখান থেকেই আয় আসার পাশপাশি শ্ক্ষিার্থীরা নিজ বাড়ির পরিত্যাক্ত মাঠ, ছাদ বা আঙ্গিনাতেও ফসল আবাদে উৎসাহিত হবে। কলেজ কর্তৃপক্ষ জানান, এভাবে যদি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চাষাবাদ করা যায় তবে দেশে বার্ধিত বিপুল পরিমান সবজি উৎপাদন সম্ভব হবে।মহিলা কলেজ ক্যাম্পাসকে সবজী বাগানে পরিনত করেছেন কলেজ কর্তৃপক্ষ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments