Homeআন্তর্জাতিকভ্যাকসিন নেয়া লোকজনরা অন্যদের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভ্যাকসিন নেয়া লোকজনরা অন্যদের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভ্যাকসিন নেয়া লোকজনের জন্য সুখবর জানাল যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) জানিয়েছে, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা একে অন্যের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন। অর্থাৎ ভ্যাকসিন নেয়ার পর মানুষের জীবন-যাপন এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।সিডিসির নতুন স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা অনুযায়ী, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তারা ভ্যাকসিন নিয়েছেন বা নেননি এমন লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

সিডিসি বলছে, ভ্যাকসিনের চূড়ান্ত ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর থেকেই লোকজনকে সুরক্ষিত বিবেচনা করা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।সোমবার হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের এক ব্রিফিংয়ে নতুন স্বাস্থ্য নির্দেশিকা ঘোষণা করেন স্বাস্থ্য কর্মকর্তারা। সেখানে জানানো হয়েছে যে, ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেয়ার পর লোকজন এখন থেকে কি কি করতে পারবেন।

যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা অন্য ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে যে কোনো অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন। এক্ষেত্রে সামাজিক দূরত্বও জরুরি নয়।ভাইরাসের কম ঝুঁকিপূর্ণ লোকজন যারা এখনও ভ্যাকসিন নেননি এমন লোকজনের সঙ্গেও দেখা করতে পারবেন ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তি। তবে এক্ষেত্রে অনেক বিস্তৃত এলাকায় তারা যাতায়াত করতে পারবেন না। হয়তো একটি বা দু’টি বাড়িতে তারা ঘুরতে যেতে পারবেন।

সিডিসির শীর্ষ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিত বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসকে পেছনে ফেলে যাওয়া পৃথিবী দেখতে কেমন হবে আমরা সে বিষয়টি বর্ণনা করতে শুরু করেছি।’ তিনি বলেন, ‘যত বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করবে তত বেশি আমাদের জীবন-যাপন সাধারণ হতে শুরু করবে।’তবে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের এখনও সাধারণ কিছু স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে। যেমন-বিশাল জনসমাবেশ এবং গণভ্রমণ এড়িয়ে চলতে হবে এবং লোকজন বেশি এমন স্থানে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments