এস এম আলম, ৯ মার্চ : পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও চারটি আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে দুইজনকে । দুপুরে স্থানীয় ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলণে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানকার আলমের বাড়িতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তল , একটি রিভলবার , দুইটি শাটারগান ও অস্ত্রতৈরির সরঞ্জামসহ আব্দুল্লাহ আল মনসুর মিঠু ও ছিয়াম কাজী নামে দুই অস্ত্রের কারিগরকে গ্রেফতার করা হয়। এসময় আরো কয়েকজন অপরাধী পালিয়ে যায়।
পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে দুইজন আটক
RELATED ARTICLES
