Homeখেলাধুলাভেট্টোরিকে পেয়ে খুশি তামিম

ভেট্টোরিকে পেয়ে খুশি তামিম

কুইন্সটাউনের ‘নভোটেল’ হোটেলে চেক ইনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব ক্রিকেটার, কোচিং স্টাফ আর কর্মকর্তার চোখ আটকে গেল তার দিকে। তিনি আর কেউ নন। ড্যানিয়েল ভেট্টোরি।স্থানীয় সময় রাত ৯ টার কয়েক মিনিট আগে ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশ দলের বহর কুইন্সটাউনের টিম হোটেলে পৌঁছানোর আগেই এসে পৌঁছেছেন টাইগারদের কিউই স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

আজ বুধবার বাংলাদেশ সময় দুপুরে (কুইন্সটাউনের সময় তখন প্রায় রাত ৯ টা) জাগো নিউজের সাথে আলাপে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান, ‘আমরা ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে এসে টিম হোটেলে উঠেই দেখি স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি চলে এসেছেন। মানে তিনি অকল্যান্ড থেকে আমাদের আগেই এসে কুইন্সটাউনে পৌঁছেছেন।’

প্রসঙ্গতঃ নিউজিল্যান্ড সফরে টিম বাংলাদেশের দলনেতা জালাল ইউনুস এর আগে মঙ্গলবার জাগো নিউজকে জানিয়েছেন যে, ১০ মার্চ দলের সাথে যুক্ত হবেন স্পিন কোচ ভেটোরি।এদিকে ভেটোরিকে কাছে পেয়ে উচ্ছসিত ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালও। তিনি বলেন, ‘ভেট্টোরি এর মধ্যেই কুইন্সটাউনে চলে এসেছেন। আমাদের অপেক্ষায় আছেন। আমাদের কয়েকটি প্র্যাকটিস সেশন আছে সেখানে, একটি ম্যাচও খেলব আমরা। মুখিয়ে আছি সে সবের জন্য। আইসোলেশনের গত কয়েকদিনে ছোট ছোট গ্রুপে অনুশীলন করেছি আমরা। কাল থেকে দল হিসেবে অনুশীলন করব, সেদিকে তাকিয়ে আছি সবাই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments