Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ার ‘সমান’ আফগানিস্তান

অস্ট্রেলিয়ার ‘সমান’ আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাত্র দুইদিনেই হেরে গিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নেয়নি তারা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটের জয়ে ১-১ সমতায় শিরোপা ভাগাভাগি করেছে আসগর আফগানের দল।রোববার ম্যাচের শেষদিন জিম্বাবুয়ের দেয়া ১০৮ রানের লক্ষ্য ২৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে গেছে আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ৩৬৫ রানে অলআউট হলে, আফগানদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৮ রানের।

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ছয় ম্যাচে তিনটি জয় পেল আফগানিস্তান। সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে দ্রুততম সময়ে তিন জয় তুলে নিল তারা। টেস্ট ক্রিকেট শুরুর পর মাত্র ষষ্ঠ ম্যাচেই নিজেদের তৃতীয় জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

প্রথম তিন টেস্ট জিততে সবচেয়ে বেশি ৬১ ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। এর আগে ৫৭তম ম্যাচে গিয়ে তৃতীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ১৫ ম্যাচে তিন জয় পেয়েছিল পাকিস্তান। যা এখন নিজেদের দখলে নিয়ে নিল আফগানিস্তান।

সিরিজের শেষ ম্যাচটিতে আফগানদের প্রথম ইনিংসে করা ৫৪৫ রানের জবাবে ফলোঅনে পড়ে সফরকারী জিম্বাবুয়ে, পিছিয়ে ছিল ২৫৮ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। আফগানিস্তানের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থাকতেই হারিয়ে ফেলে ৭টি উইকেট।

মাত্র ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে যখন চোখরাঙানি দিচ্ছিল ফলোঅন, তখনই প্রতিরোধ গড়েছে উইলিয়ামস-তিরিপানো জুটি। শনিবার ম্যাচের চতুর্থ দিন শেষে ২৫৬ বলে ১২৪ রান যোগ করে অবিচ্ছিন্ন ছিলেন এ দুজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments