এস এম আলম,১৭ মার্চঃ নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সকালে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এসময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি সহ পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সদস্যবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শ্রদ্ধা নিবেদন
RELATED ARTICLES
