এস এম আলম,১৭ মার্চঃ নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্ধোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। শেখ রাসেল ব্লাড ডোনারস ক্লাবের সহযোগিতায় পাবনা জেলা পুলিশ সদস্যদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচি শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
