এস এম আলম ২0 মার্চঃ পাবনায় বাংলাদেশের অন্যতম টেক জায়ান্ট ওয়ালটন গ্রুপ এর আয়োজনে পালিত হয়েছে ওয়ালটন ডে। এইদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি র্যালী এবং বিনামুল্যে মাস্ক বিতরন করা হয়েছে। সকালে ওয়ালটন প্লাজা থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন ওয়ালটনের সহকারী পরিচালক মো: হাচিবুর রহমান ও এরিয়া ম্যানেজার দিন ইসলাম।

পরে ওয়ালটন প্লাজায় কেকে কেটে দিনটি উদযাপন করা হয়। প্রায় দুই যুগ আগে বাংলাদেশের পণ্য হিসেবে পথচলা শুরু করে বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত পণ্যে হিসেবে স্থান করে নিয়েছে ওয়ালটন ।
