এস এম আলম, ২০ মার্চঃ মুজিব জন্ম শতবর্ষ এবং স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে উৎসব মুখোর পরিবেশে পাবনায় চলছে মাসব্যাপী বই মেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনাতয়নে পুস্তক প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো: কামরুজ্জামান। পরে অনুষ্ঠানে বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, মেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ঈশ্বরদীর দরিদ্র প্রতিবন্ধী যুবক হিরক আহমেদ ১২০ ফুট আয়তনের বিশাল কেক তৈরি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুয়ায়ী তাঁর পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকার একটি চেক ও ক্রেষ্ট বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। মেলায় ২৯ টি স্টলে বিভিন্ন দেশী বিদেশী বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। অন্যদিকে পুস্তক প্রদর্শনীতে প্রায় ৭শত বছরের প্রাচীন গ্রন্থ সহ দুর্লভ সব পুস্তক প্রদর্শন করা হচ্ছে।
