এস এম আলম,২১ মার্চ : করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় পাবনায় সচেতনতামুলক র্যালী ও মাস্ক বিতরন করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম এর নেতৃত্বে পুলিশ লাইনস থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সেখানে পথচারীসহ সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরন করা হয়। পুলিশ সুপার জানান, এ কার্যক্রমের আওতায় আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাবনার ১১টি থানায় একলাখ মাস্ক বিতরন করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা পেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,”বাংলা টিভি”-র জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশ বার্তা-র ”জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ”নতুন চোখ” এর প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ।


