Homeজেলা সংবাদদেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পাবনায় জেলা পুলিশের সচেতনতা মূলক মতবিনিময় সভা

দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পাবনায় জেলা পুলিশের সচেতনতা মূলক মতবিনিময় সভা

এস এম আলম, ২৩ মার্চঃ দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা মুলক কাজের অংশ হিসেবে পাবনায় বাস, মিনিবাস ট্রাক, ট্যাংক লড়ি মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। দুপুরে পাবনা বাস টার্মিনাল এলাকায় পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ট্রাক ও ট্যাংক, লড়ি মালিক সমিতির সভাপতি শামসুর রহমান খান মানিক, ট্রাক ও ট্যাংক, লড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক রানা বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা এক্সপ্রেস এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন খান রিপন,

বাসযাত্রীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করেন পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম বিপিএম

ট্রাক মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক বাবলু মেম্বর, পাবনা জেলা ট্রাক,ট্যাংক,লড়ি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শহীদুল্লাহ শেখ,জেলা ট্রাক,ট্যাংক,লড়ি শ্রমিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইসহাক, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি ফিরোজ খান। পরে পথচারী,বাসযাত্রী এবং চালকদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করেন পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম বিপিএম ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments