হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রোববার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা কিছুটা কম।

রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শনির আখড়া থেকে গুলিস্তানগামী গাড়ির চাপ অন্যান্য দিন অনেক বেশি থাকলেও আজ সেই সংখ্যা কম। অন্যান্য কর্মদিবসে গাড়ির জটলা থাকলেও আজ তা অনেকটাই কম। এছাড়াও জিপিও, পল্টনেও নেই চিরচেনা যানজট। তবে কিছুসংখ্যক গণপরিবহন চলছে। সেসব পরিবহনে যাত্রীর চাপ বেশি।এদিকে গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির। সব জায়গায়ই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে।
