Homeজেলা সংবাদপাবনায় ইছামতি নদী উচ্ছেদ অভিযান স্থগিত; কাফনের কাপড় পড়ে আমরণ অনশনরতদের সমস্যা...

পাবনায় ইছামতি নদী উচ্ছেদ অভিযান স্থগিত; কাফনের কাপড় পড়ে আমরণ অনশনরতদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ও শরবত পান করিয়ে অনশন ভাঙ্গালেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি



এস এম আলম, ৩০ মার্চ, পাবনা ঃ পাবনায় ইছামতি নদী উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। ইছামতি নদী.খনন অভিযানে পাড়ের বসতি উচ্ছেদের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে আমরণ অনশনরতদের শরবত পান করিয়ে অনশন ভাঙ্গালেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। বিকালে শহরের পাবনা প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরতদের সরবত পান করিয়ে অনশন ভাঙ্গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এমপি প্রিন্স। সোমবার সকাল ৯টা থেকে শহরের আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে ইছামতি নদী খনন অভিযানে নদী পাড়ের বসতিগণ উচ্ছেদ এর প্রতিবাদে ইছামতি নদী পাড়ের বসতি শতশত নারী, পুরুষ ও শিশুরা কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন। অনশন চলাকালে ৫জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স ও মহিলা এমপি নাদিরা ইয়াসমিন জলি আমরণ অনশনরতদের সরবত পান করিয়ে অনশন ভাঙ্গান। এসময় তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।


উল্লেখ্য, পাবনা শহরের মধ্যদিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী ইছামতি নদীর দুই পারে পৈক্তিক ও ক্রয়কৃত জমির মালিকরা প্রায় একশত বছর ধরে বৈধ ভাবে সরকারের খাজনা খারিজ দিয়ে বসবাস করছে। কিন্তু সম্প্রতি কোন প্রকারের নোটিশ বা ক্ষতিপূরন ছাড়াই নদী খনন অভিযান পুনরায় শুরু হয়। ফলে পরিবার পরিজন নিয়ে নদী পাড়ের বসতিগণ হুমকির মুখে পড়েছে। পাবনা ইছামতি নদী পাড়ের বৈধ বসতি স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু জানান, ১৯৩৬ সালের সিএস দিয়ারা পেটি, ১৯৬২ সালের এসএ, ১৯৮৫ সালের আরএস এবং ২০১৫ সালের বিএস রেকর্ডিয় সূত্রে আমরা সরকারের সকল খাজনা খারিজসহ চারটি রেকর্ডধারী জমির মালিক। এছাড়া মহামান্য হাইকোর্ট বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments