এস এম আলম, ৩১ মার্চ,পাবনা: পাবনাবাসীর দাবীর প্রেক্ষিতে দীর্ঘদিন পর পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শহরের হাউজপাড়া থেকে নদী খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান,পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো: সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী,সহকারী পরিচালক মোশারফ হোসেন, নকশাকার মোঃ মামুন প্রমুখ । জানা গেছে, সারা দেশের ন্যায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় পাবনার ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৭.৬৭ কিমি. নদী খননের কাজ করা হবে
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুন:খনন কাজের উদ্বোধন
RELATED ARTICLES
