এস এম আলম, ৩ এপ্রিল,পাবনাঃ পাবনায় বিবৃতি ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সকালে ফাউন্ডেশন কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার হস্তান্তর করেন মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা ও বিবৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন। এসময় উপস্থিত ছিলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক সাংবাদিক এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা ও বার্তা সম্পাদক পাভেল মৃধা ।
পাবনায় বিবৃতি ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় দরিদ্র পঙ্গু ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান
RELATED ARTICLES
