এস এম আলম, ৭ এপ্রিল:পাবনায় করোনায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরন করেছে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান ও হিউম্যান এইডের সহায়তায় সকালে সদর উপজেলার নলদহ গ্রামে ভাড়ারা ও গয়েশপুর ইউনিয়নের ১৬৭ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আটা ছোলা, দুধ, তেল, খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রায়হান মাহমুদ, সিনিয়র লজিষ্টিক অফিসার রমজান আলী সহ গ্লোবাল ওয়ান বাংলাদেশের সদস্যবৃন্দ।

