Homeজাতীয়১৩ ঘণ্টা খোলা খাবারের দোকান

১৩ ঘণ্টা খোলা খাবারের দোকান

আসন্ন আটদিনের লকডাউনের (বিধিনিষেধ) মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নিত্যপণ্যের কেনা-বেচা করা যাবে। অপরদিকে দিনে ও রাতে মিলে মোট ১৩ ঘণ্টা খোলা থাকবে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ।

খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (সরাসরি/অনলাইন) করা যাবে। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।চাঁদ দেখা সাপেক্ষ আগামী বুধ বা বৃহস্পতিবার দেশে পবিত্র রমজান শুরু হচ্ছে। সেহরির সুবিধার্থে হোটেল রেস্তোরাঁ রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments