এস এম আলম, ২৩ এপ্রিল,পাবনা ঃ করোনা ভাইরাস সংক্রমনে মারা গেছেন পাবনা জেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ ইলিয়াস। রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না ল্লিলাহি——রাজিউন)। মৃত্যকালে তার বয়স ছিল ৭০ (সত্তর) বছর। তিনি পাবনার স্বনামধন্য চিকিৎসক ডাঃ ইসহাক এর কনিষ্ঠ পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ¦ মোঃ ইসমত এর ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ডাঃ হাসনাত জাহান , এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দুদুকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান , পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, গোপালপুর ক্লাব সাধারণ সম্পাদক মোঃ আলী আহসান বক্তার,মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো চীফ উৎপল মীর্জা, ’’বাংলা টিভি’ জেলা প্রতিনিধি এবং অনলাইন ’’নতুন চোখ’’ পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ । আগামীকাল (২৪ এপ্রিল) পাবনা জেলা স্কুল মাঠে সকাল ১০টায় মরহুম এর জানাযা অনুষ্ঠিত হবে ।
পাবনায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ ইলিয়াস এর ইন্তেকাল
RELATED ARTICLES
