Homeজাতীয়সড়কে তীব্র যানজট

সড়কে তীব্র যানজট

লকডাউনের পর মার্কেট খুলে দেয়ার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।রোববার বেলা ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ এলাকা ঘুরে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশায় পূর্ণ রাস্তা। আগারগাঁও থেকে বিজয়স্মরণী পর্যন্ত এসব যানবাহনের দীর্ঘ সারি। একদিকে ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যানজট দেখা গেছে। অন্যদিকে এই যানজট ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে পান্থপথ এলাকা পর্যন্ত ছুঁয়েছে।

অন্যদিকে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। ফলে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন বেড়েছে। তবে এখনও বাস চলাচলের অনুমতি না দেয়ায় সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কারে করে মার্কেট, কর্মস্থল ও প্রয়োজনীয় জায়গায় যাচ্ছেন।গণপরিবহন না থাকায় একদিকে যেমন পরিবহন সংকটে পড়তে হচ্ছে যাত্রীদের, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments