Homeজাতীয়পাবনায় জেলা যুবলীগের উদ্যেগে করোনায় ক্ষতিগ্রস্থ এক হাজার কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের...

পাবনায় জেলা যুবলীগের উদ্যেগে করোনায় ক্ষতিগ্রস্থ এক হাজার কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এস এম আলম, ২৫ এপ্রিলঃ পাবনায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ। সকালে পাবনা জেলা স্কুল মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক এর পরিচালনায় পৌর এলাকার এক হাজার অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু, জেলা মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল এহসান খান রেয়ন, বনমালী শিল্পকলা কেন্দ্রের অর্থ সম্পাদক মোসাদ্দেক আলী খসরু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, যুবলীগ নেতা রুহুল আমিন, ফাহমিদুল কবির খান শান্ত, আব্দুল্লাহ আল মামুন বাবু, ওসমান গনি, সৌহার্দ্য বসাক সুমন,আসিফ ইকবাল জনি, শাকিল খান, এইচ এম হিমেল, জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক কহিনুর ফেরদৌস কনা সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। যুবলীগ নের্তৃবৃন্দ জানান, করোনা সংকট কালে এ খাদ্য সহায়তা কর্মসুচী অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments