Homeজেলা সংবাদওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন অফারে বিজয়ীর হাতে ১০০% ক্যাশব্যাক পুরষ্কার তুলে দেন...

ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন অফারে বিজয়ীর হাতে ১০০% ক্যাশব্যাক পুরষ্কার তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি


এস এম আলম, ২৫ এপ্রিলঃ পাবনায় ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন অফারে ১০০% ক্যাশব্যাক বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। ওয়ালটন প্লাজা ম্যানেজার মোঃ হাসিবুর রাহমান এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলা শাখা শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পাবনা জোনের এরিয়া ম্যানেজার এম এস দ্বীন ইসলাম, ক্রেডিট মনিটরিং রেয়াজুল হাকিম উজ্জ্বল, এসি সেলস মনিটরিং রাসেল হাসান সহ অন্যান্য সদস্য বৃন্দ।

ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন অফারে ১০০% ক্যাশব্যাক বিজয়ী মোঃ রাজিব চৌধুরী

গত ০৮ এপ্রিল মোঃ রাজিব চৌধুরী (পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা রওশন চৌধুরী, গোবিন্দা, পাবনা সদর, পাবনা) ওয়ালটন প্লাজা পাবনা শাখা থেকে একটি এসি (মডেল- WSI-INVERNA-18C (smart)) ক্রয় করেন। এসিটি ক্রয় করে তিনি ডিজিটাল ক্যাম্পেইন (সিজন-১০) অফারে ১০০% ক্যাশব্যাক বিজয়ী হন। পরে বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments