বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে নতুন করে বাংলাদেশ পুলিশে আরও ২৭৬ সদস্য আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯২ জন। এর আগে গত শুক্রবার এ সংখ্যা ছিল ১৩ হাজার ৩১৬ জন। একক পেশা হিসেবেও পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশে মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫০৮ জন।আক্রান্ত ১৩ হাজার ৫৯২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৯৬ জন সদস্য।সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন।পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৭ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।
