দীর্ঘ চার মাস পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান জানায়, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। বিমান কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এর আগে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বেবিচক । পরে ১ জুন ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর, ১১ জুন থেকে যশোর, ১৩ জুলাই বরিশাল ও ২১ জুলাই থেকে রাজশাহী রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়।
