এস এম আলম, ১০ জুনঃ পুলিশ হেডকোয়াটার্স এর উদ্যোগে প্রবর্তিত সমগ্র দেশে একই মানদন্ডের আলোকে দেশের সকল পুলিশ ইউনিটের সদস্যদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়নে মে মাসে রাজশাহী রেঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের পারফরমেন্স বিবেচনায় গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিস্পত্তি,ননএফআইআর প্রসিকিউশন , মামলা নিস্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার, জিডি নিস্পত্তি, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়াদান প্রভৃতি বিবেচনায় রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে পাবনা জেলা পুলিশ এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। গত তিন মাস (জানুয়ারী- মার্চ) সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ হওয়াদের তালিকাতে রয়েছেন সদর সার্কেলের এ এস পি রোকনুজ্জামান সরকার, সদর থানার অফিসার ইন চার্জ নাসিম আহম্মেদ, সদর থানার পুলিশ পরিদর্শক ও বর্তমানে আমিনপুর থানার অফিসার ইনচার্জ রওশন আলম এবং সদর পুলিশ ফাড়ির এ এস আই মাসুদ রানা। এরা সকলেই নিজ নিজ পদে থেকে নিজেদের পারফরমেন্স দেখিয়ে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ হবার গৌরব অর্জণ করেছেন। গতকাল অনলাইনে অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, বিপিএম, পিপিএম এ ঘোষনা প্রদান করেন।
এ খবর জেনে আনন্দিত জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান,’’জেলা পুলিশের এ অর্জনের অংশীদার পাবনা জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্স যারা দিনরাত আপনাদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি পাবনার জনগনও এই অর্জনের বড় অংশীদার। জনগন পুলিশকে সহযোগিতা না করলে এটা সম্ভব ছিলো না। এটা জেলা পুলিশকে যেমন সম্মান বাড়িয়েছে, ঠিক তেমনি পাবনার মানুষ যে আলোকিত সমাজ গড়তে পুলিশকে সহায়তা প্রদান করেছে এটা তারই এক আনন্দঘন প্রাপ্তি ও প্রমান।” তিনি আরও বলেন, ”আপনাদের দেয়া বিভিন্ন তথ্য নিয়ে যোগদানের পর থেকে আমি পাবনা জেলার আইন শৃংখলার উন্নয়নে চেষ্টা করছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি।’’ জনগনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আরো এগিয়ে যাবো বলে প্রত্যাশা ব্যাক্ত করলেন পুলিশ সুপার। উল্লেখ্য, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান পাবনাতে যোগদানের পর থেকে নিজের পেশাগত দায়িত্বকে তিনি যেনো নিয়েছেন এক দায়িত্ববোধ ও দায়বদ্ধতা হিসেবে। তার যোগদানের পর থেকে জেলাজুড়ে মাদক ব্যবসায়ী, দালাল চক্র, ভেজাল বিরোধী অভিযান অস্ত্রবাজদের বিরুদ্ধে তার যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তা প্রশংসা কুড়িয়েছে সূধীজনে।
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান
RELATED ARTICLES
