Homeজাতীয়উত্তরবঙ্গে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার পূর্বাভাস

বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়। এর প্রভাবে দেশের ৯টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments