Homeফিচার সংবাদপাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর

পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর

এস এম আলম, ১২ জুন : পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পাবনার নুরজাহান কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স কমিটির প্রধান সমন্বয়কারী ও পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, আলহাজ্জ¦ শফিকুল ইসলাম খান, জাহাঙ্গীর হোসেন, আবুল হোসেন রিপন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম পটল প্রমুখ। গত ২৯ মে হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নির্বাচনে মনির হোসেন পপি সভাপতি, মকলেছুর রহমান জিতু সিনিয়র সহ-সভাপতি, আবদুল আজিজ জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অনুষ্ঠানে হোসিয়ারি ম্যানুফ্যাকচার্স কমিটির প্রধান সমন্বয়কারী ও পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের দায়িত্ব হস্তান্তর করেন।

পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী হোসিয়ারি ম্যানুফ্যাকচার্স কমিটির সভাপতি মনির হোসেন পপি সহ নির্বাচিত সদস্যদের দায়িত্ব হস্তান্তর করেন
অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments