Homeজেলা সংবাদ১ কোটি ৯১ লাখ টাকা পরিশোধের দাবীতে স্থানীয় পিটিআই কর্তৃপক্ষের বিরুদ্ধে পাবনা...

১ কোটি ৯১ লাখ টাকা পরিশোধের দাবীতে স্থানীয় পিটিআই কর্তৃপক্ষের বিরুদ্ধে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এস এম আলম,১৩ জুন : বিল ফরমে প্রাপ্তিস্বিকার স্বাক্ষর নিয়েও ১৫ মাস ভাতা দেয়া হয়নি পাবনার ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন কোর্সের শিক্ষার্থীদের- এ অভিযোগ তুলে স্থানীয় পিটিআই কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তারা। দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৮ মাস মেয়াদী এ কোর্সে পাবনা থেকে অনলাইনের মাধ্যমে অংশগ্রহন করেন ৪২৬ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যাদের জনপ্রতি মাসিক ভাতা বরাদ্দ ছিল ৩ হাজার টাকা। প্রথম তিন মাস নিয়মিত ভাতা দেয়া হলেও, পরের ১৫ মাসে উর্ধ্বত্বন কর্তৃপক্ষের নির্দেশের কথা বলে পিটিআই কর্তৃপক্ষ নিয়মিত ভাতা প্রাপ্তিস্বিকার বিল ফরমে স্বাক্ষর নিয়েও কোন টাকা দেয়নি।এ ব্যপারে উর্ধত্বন কর্তৃপক্ষের কাছে তদন্ত এবং তাদের পাওনা ১ কোটি ৯১ লাখ টাকা পরিশোধের দাবী জানান।বক্তব্য দেন মনিরুজ্জামান খান, শফিকুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments