Homeজেলা সংবাদকরোনার ২য় ঢেউয়ে পাবনায় পুলিশ ও সাংবাদিকদের বিট্রিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে...

করোনার ২য় ঢেউয়ে পাবনায় পুলিশ ও সাংবাদিকদের বিট্রিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

এস এম আলম,১৩ জুন : করোনার ২য় ঢেউয়ে পাবনায় পুলিশ ও সাংবাদিকদের বিট্রিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।সকালে পাবনা পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এবং পাবনা প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের হাতে এ সব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বিট্রিশ আমেরিকান টোবাকোর পরিবেশক ড্যাফোডিলের স্বত্ত¡াধিকারী আব্দুল মান্নান টিপু। বিৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীর পরিবেশক ঈশ^রদীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ড্যাফোডিলস্রে পক্ষ থেকে ১৮ হাজার মাস্ক, ১৮ হাজার হ্যান্ড-গ্লোভস ও ২’শ হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া ঈশ^রদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ও ঈশরদী উপজেলা প্রেসক্লাবের টিএ পান্নার হাতে এ সব করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন ডাফোডিলস্রে স্বত্তাধিকারী আব্দুল মানান টিপু।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অনলাইন পত্রিকা নতুন চোখ প্রকাশক এসএম আলম, প্রবীন সাংবাদিক আব্দুল জব্বার, পাবনা প্রেসক্লাব সদস্য আরিফ আহমেদ সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments