এস এম আলম, ২৪ জুন : পেশাদার চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির লক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষন কর্মশালা। সকালে পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক আব্দিুল হালিমের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) শরিফুল ইসলাম, মোটরযান পরিদর্শক বিআরটিএ তারিক হাসান,জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান,জেলা ট্রাক-লড়ি-কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শহিদ। দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় জেলার একশ জন হালকা ও ভারী যানবাহনের চালক অংশ নেন।

