এস এম আলম, ২৪ জুন : পাবনা জেলা ইলেকট্রনিক্স এসোসিয়েশনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় জেলা প্রশাসকের কার্য্যালয়ে। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ইলেকট্রনিক্স এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বাবলা, প্রতিষ্ঠাতা সভাপতি আবেদ হোসেন, সাধারণ সম্পাদক, মোঃ মাসুদুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত সাবু, হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান খান, এ আর প্লাজা ইলেকট্রনিক্স মার্কেট সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্নুর, শাহ আলম মার্কেট, সভাপতি শাহান শফিউর রেজা নান্না, স্যামসাং শোরুম ম্যানেজার আব্দুল মতিন, স্কয়ার ইলেকট্রনিক্স শোরুম ম্যানেজার শরিফুল ইসলাম, মোবাইল ডিসট্রিবিউশন সমিতির সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ বিপ্লব, ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহমুদ হোসেন জনি প্রমুখ। এ সময়ে জেলা প্রশাসক বলেন যে, কম্পিউটার, মোবাইল ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীরা ডিজিটাল দেশ গড়ার সহায়ক সামগ্রী উৎপাদনকারী ও বিক্রেতা। তিনি আরও বলেন সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে ব্যবসা পরিচালনা করতে।

