এস এম আলম, ২৪ জুন :পাবনায় করোনা ভাইরাসের সংক্রমনের হার উর্ধমুখী হওয়ার কারনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের মাক্সআপ পাবনা নামে প্রচার অভিযান কর্মসূচি পালন করেছে। দুপুরে শহরের পাবনা প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের কর্মরত সকল সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠন জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মানবন্ধন ও বিনামূল্যে মাক্স বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

জেলার সর্বস্তরের সাধারন মানুষদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে মাক্স ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবএিম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা রিপোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’-এর প্রকাশক ও বাংলা টিভির পাবনা প্রতিনিধি এস এম আলম,সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম সহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

