এস এম আলম, ১ জুলাই : করোনা সংক্রমনের বিস্তার রোধে কঠোর লকডাউনের প্রথম দিনে পাবনায় ১২ টি ভ্রাম্যমান আদালত প্রায় অর্ধশত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে। সকালে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এবং পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে গঠিত এসব ভ্রাম্যমান আদালত লকডাউন কার্যকরে পাবনা পৌর এলাকা এবং বিভিন্ন উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন।এছাড়া লক ডাউন কার্যকরে পৌর এলাকায় টহল দিচ্ছে চার প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনীর তিনটি দল।


