Homeজেলা সংবাদপাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

এস এম আলম, ১ জুলাই : পাবনায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোহানুর রহমান সোহান ওরফে সোহান মন্ডলকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। দুপুরে সিআইডি কার্যালয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, মসজিদের ঈমাম নিয়োগ নিয়ে বিরোধের ধের জের ধরে ২০২০ সালের ২০ মার্চ পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে ইয়াসিন মন্ডল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।এ মামলার অন্যতম আসামী সোহান দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে, আজ ভোরে সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এস আই মাসুদ রানা, এসআই বজলুর রশিদ, এস আই আবুল কালাম ও সঙ্গীয় ফোর্স শহরের মোজাহিদ ক্লাব এলাকার একটি ৭ তলা বাসায় অভিযান চালিয়ে ঘরের দরজা ভেঙ্গে সোহানকে গ্রেফতার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments