Homeজেলা সংবাদলকডাউন পরিস্থিতিতে অসহায়- দুঃস্থ জনসাধারণের মাঝে সেনাবাহিনীর জরুরী চিকিৎসা সেবা ও ঔষধ...

লকডাউন পরিস্থিতিতে অসহায়- দুঃস্থ জনসাধারণের মাঝে সেনাবাহিনীর জরুরী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন


এস এম আলম, ১২ জুলাই : লকডাউন পরিস্থিতিতে পাবনায় তৃনমূল পর্যায়ে করোনাকালীন সচেতনতা সৃষ্টি এবং অসহায়- দুঃস্থ মানুষদের জরুরী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে পাবনা সদর উপজেলার নলদহ ও কোলাদী কমিউনিটি ক্লিনিক চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার ১১ আর্টিলারি ব্রিগেডের তত্বাবধানে এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন ডা. সাকিব লোদী। এ কার্যক্রমের আওতায় দিনব্যাপী পাবনা সদর উপজেলার শতাধিক অসহায় মানুষকে এ সেবা দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments