এস এম আলম, ১২ জুলাই : লকডাউন পরিস্থিতিতে পাবনায় তৃনমূল পর্যায়ে করোনাকালীন সচেতনতা সৃষ্টি এবং অসহায়- দুঃস্থ মানুষদের ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে পাবনা সদর এবং ঈশ্বরদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার ১১ আর্টিলারি ব্রিগেডের তত্বাবধানে এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন বগুড়া ক্যান্টনমেন্টের টহল অধিনায়ক ক্যাপ্টেন আকিব আহমেদ। এ কার্যক্রমের আওতায় দিনব্যাপী দুই শতাধিক অসহায় মানুষকে এ সেবা দেয়া হয়।

