Homeজাতীয়আজ থেকে মডার্নার টিকা দেয়া শুরু

আজ থেকে মডার্নার টিকা দেয়া শুরু

রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ১২টি মহানগরে আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হচ্ছে।অন্যান্য ১০ সিটি করপোরেশন হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং বরিশাল।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, একইসঙ্গে মঙ্গলবার থেকে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা প্রদান আপাতত বন্ধ থাকবে।এর আগে রোববার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা) ডা. শামসুল ইসলাম বলেন, নিবন্ধন ছাড়া কেউ কোনো টিকা নিতে পারবেন না। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে স্বাস্থ্য অধিদফতর থেকে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হবে। খুদে বার্তা পেলে তারা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে এসে টিকা প্রদান করে যাবেন। এক কেন্দ্রের রেজিস্ট্রেশন করে আরেক কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা যাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments