এস এম আলম ,১৯ জুলাই,পাবনা : বিশিষ্ট সাংবাদিক এস এম আলমের পিতা আহম্মদ আলীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে তার নিজ বাসভবনে কুরআন খতম ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আরিফপুর সদর গোরস্থানের হাফিজিয়া মাদ্রাসার কারি মওলানা গোলাম রব্বানি, বাংলা টিভি জেলা প্রতিনিধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক এস এম আলম। সকালে পাবনা আরিফপুর সদর গোরস্থানে মরহুম এর কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন আরিফপুর সদর গোরস্থানের ইমাম হাফেজ মওলানা (মুক্তি) ফরিদুল ইসলাম।
সাংবাদিক এস এম আলমের পিতা আহম্মদ আলীর ৩২ তম মৃত্যুবার্ষিকী
RELATED ARTICLES
