Homeজেলা সংবাদপাবনায় করোনা সর্তকর্তা বজায় রেখে পবিত্র ঈদ উল আযহা এর ঈদের নামায...

পাবনায় করোনা সর্তকর্তা বজায় রেখে পবিত্র ঈদ উল আযহা এর ঈদের নামায অনুষ্ঠিত

এস এম আলম,পাবনা, ২১ জুলাই: পাবনায় করোনা সর্তকর্তা বজায় রেখে পবিত্র ঈদ উল আযহা-র ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে এবার ঈদগাহ মাঠের পরিবর্তে সামাজিক দুরত্ব মেনে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মসজিদে। সকালে জেলার প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্স, আরিফপুর সদর গোরস্থান মসজিদ প্রাঙ্গণ, কাচারী মসজিদ, পুলিশ লাইন মসজিদ সহ বিভিন্ন মসজিদে। নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থানে কবর জিয়ারত করা হয়। চাঁপা মসজিদে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। তবে অন্যবারের তুলনায় মুসুল্লীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments