এস এম আলম, ২৫ জুলাই : ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি, জীবনকে হ্যাঁ বলি’ এই শ্লোগান সামনে রেখে পাবনায় এফবিসিসিআই এর পক্ষ থেকে স্বাস্থ্য পাবনা সিভিল সার্জনকে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিপুল পরিমান স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে পাবনা চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ। দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর কাছে এ সব স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন।পাবনা চেম্বারের পরিচালক ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক এইএচএম রেজুয়ান জুয়েল,পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু, পরিচালক আলহাজ্জ্ব শফিকুল ইসলাম খান, পরিচালক মো. মাসুদুর রহমান মিন্টু, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’- এর প্রকাশক ও ’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি এস এম আলম, চেম্বারের সচিব আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বাজার বণিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম আলম স্বপন চৌধুরী জানান, এফবিসিসিআই এর অনুযায়ী সারাদেশে জনবহুল স্থানে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু হয়েছে। জেলার সব উপজেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।


