এস এম আলম, ২৭ জুলাই : পাবনায় করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বাষির্কী।এ উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পাশপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও সাধারন সম্পাদক রুহুল আমিন। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাসিম ফকির,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহমদ ডন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেল, সাধারণ সম্পাদক সদর উপজেলা আবুল বাশার সহ স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা, পৌর ওয়ার্ডের নেতৃবৃন্দ।



