Homeজেলা সংবাদপাবনায় সোনার বাংলা মা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে বিনামুল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন...

পাবনায় সোনার বাংলা মা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে বিনামুল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম


এস এম আলম, ২৮ জুলাই : করোনা মহামারী প্রতিরোধে পাবনায় সোনার বাংলা মা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে বিনামুল্যে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম। দুপুরে শহরের হাজিরহাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রানা গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইএর সদস্য এবং পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা। সোনার বাংলা মা একাডেমির সভাপতি মো: সাইদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সুমন আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বাদশা বিশ্বাস, মোঃ মুরাদ, সোনার বাংলা মা একাডেমীর নৃত্যশিল্পীবৃন্দ টিম লিডার মিরাজুল ইসলাম এর নেতৃত্বে জনি, আজিম, রাব্বি, সাব্বির, অন্তর, রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের একদল সেচ্ছাসেবক দিনভর ৭শ জনকে করোনা টিকা রেজিষ্ট্রেশনের পাশপাশি টিকা রেজিষ্ট্রেশন ফরম প্রিন্ট দিয়ে হস্তান্তর করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments