এস এম আলম, ৩১ জুলাই : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন (৭১)। শনিবার সকালে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহে —রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।রোববার পাবনার স্বাধীনতা চত্তরে তাকে গার্ড অব অনার শেষে পাবনার আরিফপুর কবরস্থানে দাফন করা হবে। তিনি পর পর তিন বার সরাসরি ভোটে নির্বাচিত ডেপুটি কমান্ডার ছিলেন। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সহ পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়াও পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, ক্যাব সহসভাপতি জেবুন্নেচ্ছা ববিন ও সাধারণ সম্পাদক দৈনিক সিনসা এস এম মাহবুব আলম পৃথক বিবৃতিতে আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
করোনার কাছে হার মানলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন
RELATED ARTICLES
