এস এম আলম, ১ আগস্ট : জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে স্থানীয় স্বাধীনতা চত্বরে গার্ড অব অনার এবং জানাজা নামাজ শেষে আরিফপুর সদর গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি, স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন, টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর সভাপতি এবং স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য দুদকের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন চুপ্পু, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রিমন, মাছরাঙ্গা উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা ,অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম আলম ও সাধারণ সম্পাদক দৈনিক সিনসা এস এম মাহবুব আলম সহ মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকবৃন্দ। গতকাল তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।


